আজ ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

বল্লিতে বিএনপি নেতা ইসলাম কবিরাজের জামিনে মুক্তি, প্রতিবাদ সভা ও মিছিল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২৬৮ বার

নিজস্ব প্রতিবেদক ॥ সাতক্ষীরা সদর উপজেলার বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা ইসলাম কবিরাজ জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তি পান।

জেলগেট থেকে বের হওয়ার পর জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, বল্লি ইউপি চেয়ারম্যান এডভোকেট মহিতুল ইসলামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মুক্তির পর জেলগেট থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ইসলাম কবিরাজের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সদর-২ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী আব্দুল আলীম, ইউপি চেয়ারম্যান এডভোকেট মহিতুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বল্লিতে বিএনপি নেতা ইসলাম কবিরাজের জামিনে মুক্তি, প্রতিবাদ সভা ও মিছিল

আপডেট টাইম : ০৬:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫