আজ ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

“মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে” — আব্দুল আলীম

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ১০৮ বার

আবু সাঈদ : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা ফুলবাড়ি সবুজ সংঘের নবগঠিত কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সদস্য সচিব, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়নের টানা সাত বারের চেয়ারম্যান এবং সদর-২ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী চেয়ারম্যান আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আকবর আলী, সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সম্রাট এবং লাবসা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য নজিবুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন ফুলবাড়ি সবুজ সংঘের নবনির্বাচিত সভাপতি মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুনীল দত্ত বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলীম বলেন, “আপনারা আমাকে এই সম্মাননা দিয়ে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ। এই সংঘের প্রধান উপদেষ্টা হিসেবে আমি গর্বিত। আমি আপনাদের সন্তান—আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। নির্বাচিত ও অনির্বাচিত সবাই এই এলাকার সন্তান। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করব। বিশেষ করে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে এলাকার তরুণ সমাজ সঠিক পথে অগ্রসর হয়। যারা নির্বাচিত হয়েছেন, তারা বিনয়ী হয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন—এটাই আমার প্রত্যাশা।”

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

“মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে” — আব্দুল আলীম

আপডেট টাইম : ১১:০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫