আজ ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

জিপিএ—৫ প্রাপ্তদের সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সংবর্ধনা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ২৭৬ বার

সাতক্ষীরা প্রতিনিধি : ২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ—৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে শহর শিবিরের সভাপতি আল মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আনিছুর রহমান, অফিস সম্পাদক নুরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন, দাওয়াহ সম্পাদক শারাফাত হোসেন, প্রকাশনা সম্পাদক আল রাজিব ও অন্যান্য নেতৃবৃন্দ। এসময় মুহাম্মদ হাবিবুর রহমান বলেন ‘সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস’। সভাপতির বক্তব্যে আল মামুন বলেন, মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখা অদম্য মেধাবীদের সংবর্ধনার আয়োজন করেছে। মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, ছাত্রদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

জিপিএ—৫ প্রাপ্তদের সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সংবর্ধনা

আপডেট টাইম : ০৬:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫