নারী মুক্তি ও মানবাধিকারের অগ্রদূত কবি সুফিয়া কামালের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার বিকেল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি জুমানারা বেগম এবং সঞ্চালনা করেন সম্পাদক জ্যোৎস্না দত্ত। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, লিগ্যাল এইড সম্পাদক (ভারপ্রাপ্ত) নাছিমা নাসরিন, পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটিভ মোঃ মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির সদস্যরা।
বক্তারা সুফিয়া কামালের সংগ্রামী জীবন ও অবদান তুলে ধরে বলেন, তিনি নারীর সমঅধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি। সমাজের বৈষম্য ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে তাঁর অবস্থান আজও অনুপ্রেরণা জোগায়।
রিপোর্টার 















