আজ ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরায় দ্রুতগামী বাসের চাপায় ধাক্কায় মহেন্দ্র আরোহী এক ব্যক্তি নিহত, আহত ২

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:৪১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ১৩৬ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দ্রুতগামী বাসের চাপায় মহেন্দ্র আরোহী এক ব্যক্তি নিহত ও অপর ২ আরোহী আহত হয়েছে। আহতদের বরাতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ-ওসি শামীনুল হক জানান, শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের অদূরে বিনেরপোতা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম যতীন্দ্রনাথ মুখার্জি (৪০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাইহাটি গ্রামের মৃত ডাঃ শৈলেন্দ্রনাথ মুখার্জির ছেলে। মারাত্মক আহতরা হলেন, নিহতের বড় ভাই মহেন্দ্রনাথ মুখার্জি (৫৬) ও সুশান্ত বিশ্বাস (৩২)। থ্রি-হুইলার চালককেও আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় স্থানীয়রা।

নিহতের বড় ভাই জানান, তারা দুই ভাই সকালে -মাহেন্দ্র করে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী দ্রুতগামী একটি পরিবহন তাদের মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এসময় মাহেন্দ্রটি উল্টে রাস্তার উপর পড়ে গেলে তার ভাই যতীন্দ্রনাথ মুখার্জি গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় দ্রুতগামী বাসের চাপায় ধাক্কায় মহেন্দ্র আরোহী এক ব্যক্তি নিহত, আহত ২

আপডেট টাইম : ১২:৪১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫