আবু সাঈদ, সাতক্ষীরা: মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও আরা সংস্থার বাস্তবায়নে শহরের ম্যানগ্রোভ সেন্টারে জলবায়ু বিপন্ন নারীদের জন্য সহজে আইন সহায়তা। প্রাপ্তির লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে কমিউনিটি ও সিএসও প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত হয় বুধবার সকালে ।
আরা সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দীন ফরাজী (সিনিয়র সহকারী জজ)তিনি বলেন, জেলা লিগ্যাল কমিটি শালিশ,আইনগত ও পরামর্শ এ তিন ধরনের সেবা দিয়ে থাকে।হটলাইনে সবসময় সেবা পাওয়া যায়।গরীব, দুস্থ এমনকি ধনীরাও লিগ্যাল এইডের সুবিধা নিতে পারেন।তিনি আরো বলেন শহরে দিনদিন জলবায়ু স্থানান্তরিত পরিবার বৃদ্ধি পাচ্ছে।
জলবাযূ বিপন্ন নারীরা লিগ্যাল এইডের সুবিধা গ্রহন করে সহিংসতার থেকে রক্ষা পাবেন।তিনি দৃষ্টিপাত সম্পাদককে মাঝে মাঝে বিনামূল্যে লিগ্যাল এইডের বিজ্ঞাপন প্রচারের অনুরোধ করেন। সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ বলেন উভয় পক্ষের সম্মতিতে এই শালিশ কার্যকর হয় বলে তা বাস্তবে সুফল বয়ে আনে। দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম বলেন এক সময় সাতক্ষীরায় লিগ্যাল এইডে সরকারের বরাদ্দকৃত টাকা খরচ করার অভাবে ফিরে যেত। প্রচারের অভাবে মানুষ এই সেবা থেকে বঞ্চিত হতো। জলবায়ু কমিউনিটির প্রতিনিধিগন লিগ্যাল এইডের সেবা পেয়ে তাদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে অন্যদেরও এই সুবিধা গ্রহনের আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমন নাহার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আনিছুর রহমান, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাবেক কাউন্সিলর সফিক উদ-দৌলা সাগর, লিগ্যাল এ্ইডের প্যানেল আইনজীবী বদিউজ্জামান,অ্যাডভোকেট মনিরউদ্দীন ও পৌর কমিটির আইন সম্পাদক অ্যাডভোকেট সেলিনা পারভীন, পৌরসভার এসডিও অফিসার জিয়াউর রহমান, মানবাধিকার কর্মী সাকিব হোসেন বাবলা ও কমিউনিটির প্রতিনিধি সহ ৪০ জন । সংলাপ অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রিনি্উ প্রকল্পের সমন্বয়কারী আব্দুর রসিদ।
রিপোর্টার 














