হাফিজুর রহমান শিমুলঃ চির নিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা ফতেপুর হাইস্কুল মাঠে সাবেক সংসদ সদস্যসহ সাবেক ও বর্তমানের জনপ্রতিনিধি, বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।
এসময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন, বিএনপির শ্যামনগর উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জুলফিকার আলি সাঁপুই, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়।
এসএম মোতাহার হোসেন (৫৮)। শুক্রবার (৭ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মৃত্যুবরণ করেন,(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মোতাহার হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম শামছুর রহমানের ছেলে । পরিবারের সদস্যরা জানান, ১ ফেব্রুয়ারি নেতা কর্মীদের সাথে রাত আনুঃ ১১টায় বাড়ির অদুরে বটতলা মোড়ে কয়েকজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন।
এসময়ে চম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের আজিজুল ইসলামের ছেলে অনিক হোসেন মোটর সাইকেলে বেপরোয়া গতিতে এসে মোতাহার হোসেনকে ধাক্কা দেয়। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১২টায় মোতাহার হোসেনকে মৃত বরণ করেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
রিপোর্টার 

















