আজ ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

৪ দিনের সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ১৫০ বার

চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোস সফরে গিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২১ জানুয়ারি ড. ইউনূস দাভোসে পৌঁছান। সেখানে গত চার দিন ডব্লিউইএফ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি।

ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি চারজন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান, মন্ত্রী পর্যায়ের চারজন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম, আটটি মিডিয়া ইনগেজমেন্ট এবং আরও দুটি অন্য অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

৪ দিনের সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ০৯:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫