আজ ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ২৩১ বার

অনলাইন ডেস্ক: বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তাঁর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান এফ রহমানের অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড ও কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড নামের দুইটি প্রতিষ্ঠানের নামে ২১টি এলসির (বিক্রয় চুক্তি) মাধ্যমে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৯৮৪ ইউএস ডলারের পণ্যমূল্য রপ্তানি করে অর্থ পাচার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই ও সাইফ লাউঞ্জ এসব অর্থ পাচার করে। ওই বিষয়ে মানিলন্ডারিং মামলা তদন্তাধীন আছে।

এতে বলা হয়, এজাহারনামীয় আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসৎ উদ্দেশ্যে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করা হয়। তাঁদের নামে ঢাকা জেলার দোহারে থাকা প্রায় ২ হাজার শতাংশ জমি এবং ভূমির ওপর নির্মিত স্থাপনা, গুলশান ২–এ দ্য ইনভয় ৮৪ ভবনে তাঁর ছেলের ৬১৮৯.৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার ৩১ নম্বর প্লটের ওপর নির্মিত (ট্রিপ্লেটস) ৬ তলা ভবনের ২ ও ৩ তলার ২৭১৩.১০ বর্গফুটের একটি (ডুপ্লেক্স) ফ্ল্যাট আদালতের আদেশে ক্রোক করা হয়। এসব সম্পদের বাজার মূল্য ২৫০ কোটি।

ট্রেড বেইসড মানিলন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচারের আভিযোগে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ

আপডেট টাইম : ০৮:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫