আজ ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

তালায় মোবাইল শোরুমে দুঃসাহসিক চুরি

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১৮৬ বার

জহর হাসান সাগর: তালা উপ-শহরের দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্স এর দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) ভোর ৬ টায় এ ঘটনা ঘটে। চোরের এসময় বিভিন্ন কোম্পানীর প্রায় ৬৫-৭০টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। তালার দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্স এর সত্বাধিকারী প্রশান্ত কুমার দত্ত জানান, প্রতি দিনের ন্যায় আজ(৬ ই জানুয়ারী) সকাল ৯ টায় দোকান খোলার সময় সাটারের তালা ভাঙ্গা দেখতে পাই।

দোকানের ভিতরে ঢুকে দেখি দোকানের পূর্ব পাশের তাকে রাখা বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫-৭০টি দামী স্মার্টফোন নাই। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। এরপর আশাপাশের বিভিন্ন দোকানের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় ভোর ৬ টাকা থেকে ৭ টা পর্যন্ত ৫ সদস্য’র একটি চোরচক্র চুরি করে পালিয়ে যায়। এসময় দুই জন চোর ভিতরে প্রবেশ করে এবং অন্য তিন জন বাইরে ডিউটি করছিলো।

এবং চোরচক্র দোকানের সাটারে একটি নতুন তালা ও চাবি ঝুলিয়ে রেখে গেছে। দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরি হওয়ায় হতভম্ব হয়ে পড়েছি। এদিকে খবর ছড়িয়ে পড়লে তালা থানা পুলিশ একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, বাজারে মোবাইলের দোকানে চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোর চক্র আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তালায় মোবাইল শোরুমে দুঃসাহসিক চুরি

আপডেট টাইম : ০৬:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫