আবু সাঈদ: সাতক্ষীরায় আসন্ন শারদীয়া দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ৩৩ বিজিবির সহকারী পরিচালক মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদ, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড সোমনাথ ব্যানার্জি, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মোঃ মেহেদী হাসান, হিন্দুধর্ম কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মিন্টু হালদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোঃ হাশেম আলী ও বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ। এবার জেলায় ৫৬২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৯৯টি, আশাশুনি ৯৫টি, দেবহাটা ২১টি, কলারোয়া ৩৯টি, তালা ১৯৬টি, কালিগঞ্জ ৪৯টি এবং শ্যামনগর উপজেলায় ৬৩টি পূজা মন্ডপ রয়েছে। সভায় পূজা মন্ডপে নিরাপত্তা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল এবং বিদ্যুৎ ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
শিরোনাম ::
সাতক্ষীরায় ৫৬২টি পূজা মন্ডপে হবে দুর্গাপূজা উদযাপন
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- ১৯৭ বার
ট্যাগ :
জনপ্রিয়
















